Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

ফেডারেশন কাপের ফাইনালে শেখ জামাল

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

ফেডারেশন কাপের ফাইনালে উঠল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গতকাল ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে শেখ রাসেলকে শেষ পর্যন্ত ২-১ গোলে হারিয়ে  টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ধানমণ্ডির ক্লাবটি।


ম্যাচে প্রথম গোল পেয়েছিল শেখ রাসেলই। ৩৯ মিনিটে রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজিকে বক্সের মধ্যে ফাউল করেন জামালের ডিফেন্ডার ইয়ামিন মুন্না। পেনাল্টি পায় শেখ রাসেল। এমিলির শট জালে জড়ায় (১-০)। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে রাসেলের কিংসলে চিগুজির করা শট জামালের গোলকিপার সোহেল হার মানলেও সাইডপোস্ট বাধা হয়ে দাঁড়ায়। নিশ্চিত গোল বঞ্চিত হয় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের শুরুতেই শেখ রাসেলের কিংসলে প্রতিপক্ষের বক্সে বল নিয়ে ঢোকার মুহূর্তে জামালের গোলকিপার বক্সের বাইরে এসে বল পাঞ্চ করে ফিরিয়ে দেন। রেফারি সোহেলকে লাল কার্ড না দেখিয়ে হলুদ কার্ড দেখান। এতে ম্যাচে উত্তেজনার সৃষ্টি হয়। পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। ৬০ মিনিটে সমতায় ফেরে জামাল। অধিনায়ক নাসির দলকে ম্যাচে ফেরান (১-১)। ৮৯ মিনিটে বাঁপ্রান্ত থেকে ওয়েডসনের ক্রসে নাইজেরিয়ান এমেকা ডার্লিংটনের হেড গোলে পরিণত হয় (২-১)।

Advertisement300 × 250#ad-article-middle

সোমবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব বনাম মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer