Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদত্যাগ বাংলাদেশের ডে-কেয়ার সেন্টারগুলোতে ইডিসি’র নীরব স্বাস্থ্য ঝুঁকি ICE-কে তিন বছরের জন্য অর্থায়ন করতে চলেছে কংগ্রেস সোশ্যাল সিকিউরিটি ক্লেইম: সময়ের আগে সুবিধা তোলার এক ব্যক্তিগত অভিজ্ঞতা ডিজিএফআই-এর তত্ত্বাবধানে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের হাতবদল: সূত্র পিএনবি, ম্যারিকোর শেয়ারের ওপর নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি সমুদ্রে নিখোঁজের ৫৪ বছর পর বাংলাদেশে ফিরলেন ৮৩ বছর বয়সী ব্যক্তি জ্বালানি সংকট মোকাবেলায় কৌশলগত উভয়সঙ্কটে পাকিস্তান জীবনযাত্রার ব্যয় সংকট: কারিগরদের পাওনা পরিশোধে বিলম্ব বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদত্যাগ বাংলাদেশের ডে-কেয়ার সেন্টারগুলোতে ইডিসি’র নীরব স্বাস্থ্য ঝুঁকি ICE-কে তিন বছরের জন্য অর্থায়ন করতে চলেছে কংগ্রেস সোশ্যাল সিকিউরিটি ক্লেইম: সময়ের আগে সুবিধা তোলার এক ব্যক্তিগত অভিজ্ঞতা ডিজিএফআই-এর তত্ত্বাবধানে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের হাতবদল: সূত্র পিএনবি, ম্যারিকোর শেয়ারের ওপর নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি সমুদ্রে নিখোঁজের ৫৪ বছর পর বাংলাদেশে ফিরলেন ৮৩ বছর বয়সী ব্যক্তি জ্বালানি সংকট মোকাবেলায় কৌশলগত উভয়সঙ্কটে পাকিস্তান জীবনযাত্রার ব্যয় সংকট: কারিগরদের পাওনা পরিশোধে বিলম্ব বাড়ছে

এবার বাঁকানো পর্দায় গ্যালাক্সি এস–৬ এবং এস ৬ এজ

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

স্যামসাং এবার নিয়ে আসছে দুটি নতুন স্মার্টফোন, গ্যালাক্সি এস ৬ এবং এস ৬ এজ । এ দুটি স্মার্টফোন রোববার স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হয়।

গ্যালাক্সি এস-৬এজে মূল পর্দার পাশাপাশি দুই দিকে রাখা হয়েছে দুটি বাঁকানো পর্দা। এর আগেও স্যামসাং বাঁকানো পর্দার স্মার্টফোন বাজারে এনেছিল কিন্তু এবার যুক্ত হয়েছে দারুণ সব বৈশিষ্ট্য নিয়ে। নতুন স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ১ ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে।

এতে রয়েছে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর। এতে ডিডিআর ৩ র্যামের পরিবর্তে ডিডিআর ৪ রাম ব্যবহার করা হয়েছে। এর ফলে স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে। স্মার্টফোনের পেছনে এফ ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তবে এই ফোনটির পানি প্রতিরোধী নয় এবং এর ব্যাটারিও পরিবর্তনের কোনো সুযোগ নেই।

Advertisement300 × 250#ad-article-middle

১০ এপ্রিল থেকে বিশ্বের ২০টি দেশের বাজারে বিক্রি শুরু হবে স্যামসাংয়ের নতুন দুটি ফোন। আনুষ্ঠানিকভাবে এখনো এ স্মার্টফোনগুলোর দাম ঘোষণা করা হয়নি।

সূত্র: বিবিসি।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer