Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top
পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে।

শুক্রবার তাদের দণ্ড কার্যকর করা হয়।

আখতার ও মোহাম্মাদ সাজিদ নামে দুই ব্যক্তি পৃথক দুটি খুনের অভিযোগে দণ্ডিত হয়েছিলেন।

অপরাধী আখতার ১৯৯৯ সালের ১০ ডিসেম্বর এক বাড়িতে ঢুকে একজন নারীকে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় নারীটির শ্বশুর বাঁধা দিতে এলে তাকে খুন করেন তিনি।

Advertisement300 × 250#ad-article-middle

অপর অপরাধী মোহাম্মাদ সাজিদ ২০০০ সালের ১২ মার্চ খুরশিদ বিবি নামে একজন নারীকে হত্যা করেন এবং তার স্বামী আজহারকে আহত করেন।

২০০১ সালে এই দুই অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

দণ্ডের বিরুদ্ধে তাদের উভয়ের আপিল আবেদন উচ্চতর আদালতে খারিজ হয়ে যায়। এরপর প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদনও প্রত্যাখ্যাত হয়।

ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে এই প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হল। এরআগে শহরটির জেলা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে ১৫০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

ওই ঘটনার পর দীর্ঘ সাত বছর পর পাকিস্তান সরকার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়। তাতে শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

কিন্তু চলতি বছরের ১০ মার্চ পাকিস্তান যেকোনো অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। আর তারপরই এই দুই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

দেশটিতে বর্তমানে ৮ হাজারের মত মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী রয়েছেন।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer