Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

ঢাবি থেকে বহিষ্কার ছাত্রলীগ কর্মী

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top
নারী সাংবাদিককে উত্ত্যক্ত এবং হামলার ঘটনায় চার ছাত্রলীগকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওই ঘটনায় জড়িত আরও চারজনকে কেন বহিষ্কার করা হবে না- তা জানাতে নোটিস দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অপরাধ বিজ্ঞান বিভাগের আলী আব্বাস, সমাজবিজ্ঞান বিভাগের তাসনিম হাসান তুহিন, শান্তি ও সংঘর্ষ বিভাগের কামরুল হাসান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শাহরিয়ার নাজিম শাওন।

Advertisement300 × 250#ad-article-middle

তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী এবং হাজি মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মাকসুদ রানা মিঠুর অনুসারী।

এছাড়া দর্শন বিভাগের বাহাউদ্দিন রাদিক ও শাহরিয়ার সনেট, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের আতিকুর রহমান ও উর্দু বিভাগের আব্দুল হাকিমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হয় কয়েক হাজার মানুষ।

এ সময় ওই নারী সাংবাদিক লাঞ্ছিত হন। সেখানে উপস্থিত ওই ছাত্রীর বন্ধুরা প্রতিবাদ জানালে তাদের ওপরও চড়াও হয় ছাত্রলীগের একদল কর্মী।

উত্ত্যক্তকারীদের ছোড়া ইটের আঘাতে সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেহেদী হাসান আহত হন।

দুই জনই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, হামলায় জড়িত থাকায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে কেন তাদের বহিষ্কার করা হবে না এইজন্য কারণ দর্শাতে বলা হয়েছে।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer