Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক অ্যান্ড্রয়েড শো ২০২৬: গুগলবুকস, অ্যান্ড্রয়েড ১৭ এবং অটো আপডেটের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদত্যাগ বাংলাদেশের ডে-কেয়ার সেন্টারগুলোতে ইডিসি’র নীরব স্বাস্থ্য ঝুঁকি এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক অ্যান্ড্রয়েড শো ২০২৬: গুগলবুকস, অ্যান্ড্রয়েড ১৭ এবং অটো আপডেটের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদত্যাগ বাংলাদেশের ডে-কেয়ার সেন্টারগুলোতে ইডিসি’র নীরব স্বাস্থ্য ঝুঁকি

ঘরে ফিরলেন খালেদা

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

আদালতে আত্মসমর্পণ করে জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় জামিন নিয়ে রোববার গুলশানে নিজের বাসভবন ‘ফিরোজা’য় আসেন খালেদা জিয়া।

বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে হাজির হয়ে জামিন নেন বিএনপি নেত্রী।

এরপর সেখান থেকে বেরিয়ে গুলশানে বাসার উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। বেলা ১২টা ১৮ মিনিটে গুলশান ৭৯ সড়কের ১ নম্বর ‘ফিরোজা’ ভবনের সামনে এসে পৌঁছায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।

Advertisement300 × 250#ad-article-middle

ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাসহ কয়েকজন আগে থেকেই সেখানে খালেদার অপেক্ষায় ছিলেন।

সকালে খালেদা জিয়া আদালতের উদ্দেশ্যে যাত্রা করার পরপরই গুলশানের কার্যালয় থেকে তার কাপড়-চোপড়সহ অন্যান্য জিনিসপত্র বোঝাই স্যুটকেস ও ব্যাগ নিয়ে বিএনপি নেত্রীর বাসায় আসেন কানিজ ফাতেমা। সকাল ৯টার দিকে গুলশানে খালেদার ওই কার্যালয়ে যান তিনি।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে তার বাসা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা বাসায় অবস্থান নিয়েছেন।

বাসভবনে উত্তোলন করা হয়েছে বিএনপির দলীয় পতাকা।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer