Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

শরীয়তপুরে আড়িগাঁও ব্রীজ ভেঙ্গে বিদ্যুতের ট্রান্সমিটার সহ ট্রাক খাদে

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

শরীয়তপুর জেলা সদরের তুলাসার ইউনিয়নের আড়িগাঁও ব্রীজ ভেঙ্গে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার বহনকারী একটি ট্রাক খাদে পড়ে গিয়েছে। শুক্রবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে ঐ সড়ক দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২ টার দিকে শরীয়তপুর সদরের মনোহরবাজার থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার নিয়ে একটি ট্রাক বিনোদপুর যাচ্ছিল। রাত ৩ টার দিকে ট্রাকটি তুলাসার ইউনিয়নের আড়িগাঁও ব্রীজে উঠলে ব্রীজের পশ্চিমপাড়ের বেইলী অংশ নিয়ে ভেঙ্গে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement300 × 250#ad-article-middle

আড়িগাও ব্রীজ

এ ঘটনায় ঐ সড়ক দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে।  শরীয়তপুর জেলা সদরের সাথে আশেপাশের ৭ টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ট্রাকের হেল্পার আবুল বাশার জানান, বিনোদপুরে পল্লী বিদ্যুতের একটি স্টেশন হচ্ছে। তার জন্য ট্রান্সমিটার নিয়ে মনোহরববাজার থেকে আসছিলাম। রাত ৩ টার দিকে আড়িগাঁও ব্রীজের বেইলী অংশে ওঠার পর পরই ব্রীজটি ভেঙ্গে পড়ে।
উল্লেখ্য, ২০১৬ সালে আড়িগাঁও ব্রীজটির এপ্রোচ ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যায়। তখন ঐ অংশে বেইলী সেতু বসিয়ে ব্রীজটি সচল করা হয়। তবে ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer