নাশকতার ৪২ মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
Advertisement300 × 250#ad-article-middle
২০১৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বিরোধী জোটের আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।
