Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
ব্যবহারকারীর প্রয়োজন আগে থেকেই বুঝবে ভবিষ্যতের AI: অ্যানথ্রপিকের উ মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাসে ছয় বছরের সর্বোচ্চ দরে পৌঁছাল ফোর্ডের শেয়ার মিসিসিপির ডেটা সেন্টারের টারবাইন নিয়ে মামলার মুখে xAI এমআইটি টেকনোলজি রিভিউ-এর বিশেষ তালিকায় এআই-এর ‘ওয়ার্ল্ড মডেলস’ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জাপানের রাগবি কোচ এডি জোন্স নিষিদ্ধ ও জরিমানা গুপ্তচরবৃত্তির অভিযোগে সাউদাম্পটনের প্লে-অফ জয় ম্লান ওয়েম্বানিয়ামার দাপটে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্পার্স ক্যারিকের উপস্থিতি ম্যান ইউর তরুণদের অনুপ্রাণিত করবে, বললেন ফ্লেচার ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা ব্যবহারকারীর প্রয়োজন আগে থেকেই বুঝবে ভবিষ্যতের AI: অ্যানথ্রপিকের উ মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাসে ছয় বছরের সর্বোচ্চ দরে পৌঁছাল ফোর্ডের শেয়ার মিসিসিপির ডেটা সেন্টারের টারবাইন নিয়ে মামলার মুখে xAI এমআইটি টেকনোলজি রিভিউ-এর বিশেষ তালিকায় এআই-এর ‘ওয়ার্ল্ড মডেলস’ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জাপানের রাগবি কোচ এডি জোন্স নিষিদ্ধ ও জরিমানা গুপ্তচরবৃত্তির অভিযোগে সাউদাম্পটনের প্লে-অফ জয় ম্লান ওয়েম্বানিয়ামার দাপটে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্পার্স ক্যারিকের উপস্থিতি ম্যান ইউর তরুণদের অনুপ্রাণিত করবে, বললেন ফ্লেচার ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা

বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন খালেদা জিয়া: মাহবুব উল আলম হানিফ

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

Advertisement300 × 250#ad-article-middle

খালেদা জিয়া ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে পেট্রলবোমা মেরে জনগণের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বুধবার বিকেলে যশোর শহরের চিত্রা মোড়ে ১৪ দলের সহিংসতাবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ মন্তব্য করেন।
হানিফ আরও বলেন, জামায়াতে ইসলামী আর কখনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি বুঝতে পেরে জামায়াতের নেতারা বেগম জিয়াকে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যেতে দেননি।
১৪ দলের যশোর জেলা সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এনামুল হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
রাস্তা বন্ধ করে সমাবেশ: শহরের ব্যস্ততম নেতাজী সুভাষ চন্দ্র সড়ক বন্ধ করে চিত্রা মোড়ে এ সমাবেশ করা হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের কারণে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ দড়াটানা মোড়, চিত্রা মোড়, মাইকপট্টিসহ কয়েকটি মোড় বন্ধ করে দেওয়া হয়। এ কারণে অন্য সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer