নেপালের মধ্যাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ভারতের ১২ তীর্থযাত্রী নিহত হয়েছে। বাসটি কাঠমান্ডুর বিখ্যাত হিন্দু মন্দির পশুপতিনাথ থেকে ভারতের গোরাখপুর শহরে যাচ্ছিল।
Advertisement300 × 250#ad-article-middle
স্থানীয় পুলিশ কর্মকর্তা হেমন্ত বাহাদুর চেত্রি বলেন, বাস দুর্ঘটনায় ভারতের ১২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। এছাড়া ঘটনাস্থল থেকে আরো ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিত্সার জন্য কাঠমান্ডুতে নেয়া হয়েছে।
সুত্রঃ এএফপি
