বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের শক্তিমান অভিনেতা শেখ আবুল কাশেম মিঠুন (৭০) আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত ২টায় মারা যান। তিনি স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর।
বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, তাঁর চলে যাওয়ার বিষয়টি পরিবারের সঙ্গে কথা বলে আমার নিশ্চিত হয়েছি। আজ সোমবার বেনাপোল সীমান্ত দিয়ে মরহুমের লাশ নিয়ে আসা হবে। লাশ আনার পর গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুরে জানাজার পর দাফন করা হবে।
অমিত হাসান আরো বলেন, মিঠুন অনেক শক্তিমান অভিনেতা ছিলেন । এক সময় তিনি আমাদের শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি গ্রামের বাড়িতে থাকতেন। এত শান্তি প্রিয় মানুষ তিনি, যে কেউ শ্রদ্ধা করতে বাধ্য। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।
মিঠুন ১৯৮০-এর দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ববিতাসহ সে সময়ের বেশ কয়েকজন নায়িকার বিপরীতে অভিনয় করেন তিনি। তবে প্রধান নায়কের চরিত্রে অল্প কিছু চলচ্চিত্রে দেখা গেছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য নিয়েও কাজ করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ভেজা চোখ’, ‘আয়না বিবির পালা’, ‘বেদের মেয়ে জোসনা’ ও ‘বাবা কেন চাকর’। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা অর্ধশতাধিক।
যদিও পরবর্তী সময়ে তিনি চলচিত্র ছেড়ে দিয়ে বাংলাদেশে ইসলামী সংস্কৃতি চর্চার কাজে মনোনিবেশ করেন। তিনি মৃত্যু পর্যন্ত বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/es-LA/register?ref=VDVEQ78S