Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক

নির্বাচন একইভাবে হবে: আশরাফ

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসুক আর না আসুক নির্বাচন একইভাবে হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ একথা বলেন। গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর বাসসের।

গতকালের ওই সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচন করার আগে প্রধানমন্ত্রী এটাকে নিয়ম রক্ষা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে উল্লেখ করেছিলেন। তিনি এই নিয়ম রক্ষার নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গীকার করেছিলেন। এ প্রসঙ্গে খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁর সরকারের সময়ে করা নির্বাচনের উল্লেখ করেন। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আমরা নিয়ম রক্ষার নির্বাচন করে সংবিধান সংশোধনের পর পদত্যাগ করে অঙ্গীকার পূরণ করেছিলাম। এখন শেখ হাসিনা যদি তাঁর অঙ্গীকার পূরণ করেন, তাহলেই দেশে শান্তি, স্বস্তি ও সমঝোতার পরিবেশ ফিরে আসবে। মানুষ মুক্তি পাবে।’ নির্বাচন নিয়ে এসব বক্তব্যের প্রেক্ষিতে আশরাফ আজ এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, খালেদা জিয়াকে অনুরোধ করব অবরোধ প্রত্যাহার করুন। বাংলাদেশের মানুষের জীবনের স্বাভাবিক পরিবেশ তৈরি করেন। আশরাফ বলেন, আমরা জানি আপনার শক্তি কোথায়? কারা এই সন্ত্রাসী কাজকে প্রশ্রয় দিচ্ছে? কোথা থেকে নির্দেশ আসছে তা-ও জানি।

Advertisement300 × 250#ad-article-middle

সংবাদ সম্মেলনে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা চলতে থাকলে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপ হবে না বলে জানান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীর কোনো রাষ্ট্র সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করেনি। বাংলাদেশেও হবে না। তাঁরা যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও তাই করব। জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা বন্ধ করলে, শান্তির পরিবেশ এলে আলোচনা হলেও হতে পারে।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer