Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদত্যাগ বাংলাদেশের ডে-কেয়ার সেন্টারগুলোতে ইডিসি’র নীরব স্বাস্থ্য ঝুঁকি ICE-কে তিন বছরের জন্য অর্থায়ন করতে চলেছে কংগ্রেস সোশ্যাল সিকিউরিটি ক্লেইম: সময়ের আগে সুবিধা তোলার এক ব্যক্তিগত অভিজ্ঞতা ডিজিএফআই-এর তত্ত্বাবধানে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের হাতবদল: সূত্র পিএনবি, ম্যারিকোর শেয়ারের ওপর নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি সমুদ্রে নিখোঁজের ৫৪ বছর পর বাংলাদেশে ফিরলেন ৮৩ বছর বয়সী ব্যক্তি জ্বালানি সংকট মোকাবেলায় কৌশলগত উভয়সঙ্কটে পাকিস্তান জীবনযাত্রার ব্যয় সংকট: কারিগরদের পাওনা পরিশোধে বিলম্ব বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদত্যাগ বাংলাদেশের ডে-কেয়ার সেন্টারগুলোতে ইডিসি’র নীরব স্বাস্থ্য ঝুঁকি ICE-কে তিন বছরের জন্য অর্থায়ন করতে চলেছে কংগ্রেস সোশ্যাল সিকিউরিটি ক্লেইম: সময়ের আগে সুবিধা তোলার এক ব্যক্তিগত অভিজ্ঞতা ডিজিএফআই-এর তত্ত্বাবধানে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের হাতবদল: সূত্র পিএনবি, ম্যারিকোর শেয়ারের ওপর নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি সমুদ্রে নিখোঁজের ৫৪ বছর পর বাংলাদেশে ফিরলেন ৮৩ বছর বয়সী ব্যক্তি জ্বালানি সংকট মোকাবেলায় কৌশলগত উভয়সঙ্কটে পাকিস্তান জীবনযাত্রার ব্যয় সংকট: কারিগরদের পাওনা পরিশোধে বিলম্ব বাড়ছে

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরে জিডিপি কমবে : আইএমএফ

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

চলমান হরতাল-অবরোধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ অস্থির পরিস্থিতিতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের তুলনায় কমবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, আইএমএফ মিশনের এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় আঞ্চলিক বিভাগের উপপ্রধান রড্রিগো কিউবেরো। নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রায় ৬ শতাংশ হবে।

সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে প্রবৃদ্ধি হবে অনেক কম হবে বলেও জানান তিনি।

Advertisement300 × 250#ad-article-middle

ছয় সদস্যের এ মিশন তিন বছর মেয়াদি সম্প্রসারিত ঋণ সুবিধার (ইসিএফ) পর্যালোচনা করতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অবস্থান করছে।

ইসিএফের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির মূল্যায়ন শেষে সফরকারী দলের পর্যালোচনার কথা জানাতে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক এ দাতা সংস্থাটি। এতে সংস্থার ঢাকা অফিসের প্রধান স্টেলা কান্ডেরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় আঞ্চলিক বিভাগের উপপ্রধান কিউবেরো বলেন, চলতি বছর শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক মাসের অস্থিতিশীলতার জন্য অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান হলে আগামী ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer