বিশ্বকাপ ক্রিকেটে ২০১৫ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচের সময় আম্পায়ার আলিমদার ও ইয়ান স্মীথের ভুল সিদ্ধান্তের কারনে এবং আইসিসি’র পক্ষপাত দুষ্ট আচরণে সংক্ষুব্ধ হয়ে শরীয়তপুরে ক্রিকেটপ্রেমী কিছু প্রতিবাদী যুবক আইসিসি’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।
Advertisement300 × 250#ad-article-middle
আজ শনিবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পালং বাজার উত্তর মাথা হয়ে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল থেকে আম্প্যায়ারদের শাস্তি দাবী ও আইসিসিকে ভারতের দালাল বলে অভিহিত করা হয়। সেই সাথে আইসিসিকে ভারত তোষন থেকে বের হয়ে আসার আহবান জানানো হয়।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.