Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
ব্যবহারকারীর প্রয়োজন আগে থেকেই বুঝবে ভবিষ্যতের AI: অ্যানথ্রপিকের উ মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাসে ছয় বছরের সর্বোচ্চ দরে পৌঁছাল ফোর্ডের শেয়ার মিসিসিপির ডেটা সেন্টারের টারবাইন নিয়ে মামলার মুখে xAI এমআইটি টেকনোলজি রিভিউ-এর বিশেষ তালিকায় এআই-এর ‘ওয়ার্ল্ড মডেলস’ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জাপানের রাগবি কোচ এডি জোন্স নিষিদ্ধ ও জরিমানা গুপ্তচরবৃত্তির অভিযোগে সাউদাম্পটনের প্লে-অফ জয় ম্লান ওয়েম্বানিয়ামার দাপটে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্পার্স ক্যারিকের উপস্থিতি ম্যান ইউর তরুণদের অনুপ্রাণিত করবে, বললেন ফ্লেচার ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা ব্যবহারকারীর প্রয়োজন আগে থেকেই বুঝবে ভবিষ্যতের AI: অ্যানথ্রপিকের উ মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাসে ছয় বছরের সর্বোচ্চ দরে পৌঁছাল ফোর্ডের শেয়ার মিসিসিপির ডেটা সেন্টারের টারবাইন নিয়ে মামলার মুখে xAI এমআইটি টেকনোলজি রিভিউ-এর বিশেষ তালিকায় এআই-এর ‘ওয়ার্ল্ড মডেলস’ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জাপানের রাগবি কোচ এডি জোন্স নিষিদ্ধ ও জরিমানা গুপ্তচরবৃত্তির অভিযোগে সাউদাম্পটনের প্লে-অফ জয় ম্লান ওয়েম্বানিয়ামার দাপটে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্পার্স ক্যারিকের উপস্থিতি ম্যান ইউর তরুণদের অনুপ্রাণিত করবে, বললেন ফ্লেচার ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা

শাকিব-বিন্দুর ‘এই তো প্রেম’

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top
শাকিব-বিন্দু জুটি নিয়ে আজ (শুক্রবার) মুক্তি পেলো সোহেল আরমানের সিনেমা ‘এই তো প্রেম’।

‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ -এর পর ‘এই তো প্রেম’-এ কাজ করেন বিন্দু। সিনেমাটির কাজ শুরু হয় ২০০৯ সালের নভেম্বর মাসে। তিন বছর লেগে যায় শুটিং শেষ করতে। ৩৫ মিলিমিটার প্রযুক্তিতে নির্মিত সিনেমাটি এখন ডিজিটালে রুপান্তরিত করে মুক্তি দেওয়া হচ্ছে।

২০১৪ সালের অক্টোবরে গার্মেন্টস ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করে অভিনয়কে বিদায় বলেছেন বিন্দু। আর তাই এটিই হতে পারে শেষ সিনেমা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুক্রবার দেশের ১১০টি হলে সিনেমাটির ‍মুক্তির খবর নিশ্চিত করেছেন সিনেমাটির পরিবেশক সিলভার স্ক্রিন প্রোডাকশনের হিসাব কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রথম সপ্তাহের পর হলের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন তিনি।সিনেমাটির পরিচালক সোহেল আরমান গ্লিটজকে জানান, মুক্তিযুদ্ধের পটভূমিতে নিখাঁদ প্রেমের গল্প ‘এই তো প্রেম’। সিনেমাতে শাকিব সূযর্ চরিত্রে এবং বিন্দু মাধবী চরিত্রে অভিনয় করবেন। গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছেন অমিত হাসান, শহীদুজ্জামান সেলিম ও নিপুণের মতো তারকারা।

Advertisement300 × 250#ad-article-middle

সিনেমাটির এত দেরিতে মুক্তির ব্যাপারে তিনি বলেন, “সিনেমাটি ডিজিটালে রুপান্তর করতে বেশ সময় লেগেছে। এরপর দেশের পরিস্থিতিও খুব ভালো নয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সময়ে সিনেমাটি মুক্তি দিতে দেরি হয়ে গেলো।”

সিনেমাটি নিয়ে আশাবাদী শাকিবও।

“সিনেমাটি একটি দারুণ গল্প নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাতে আমার বিপরীতে রয়েছে বিন্দু। তার সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে গিয়ে মনে হয়নি, তিনি সিনেমাতে নবাগতা। পরিচালক সোহেল আরমান তার গল্প দিয়ে সিনেমাটিকে পরিপূর্ণভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। অনেকদিন পরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ ব্যাপারটি সত্যিই আনন্দের।”

এদিকে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, সিনেমার বেশ কিছু অংশ কর্তন সাপেক্ষে সেন্সর সনদ দেওয়া হয়েছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে হাবিব-ন্যান্সি জুটির গান। সিনেমার সবগুলো গানের সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer