Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক

একজন ক্রিকেট পাগল অলতফ আলীর কান্ড!!

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

বাংলাদেশ ক্রিকেট দলের জেতার আনন্দে শুধু হাতে তালি দিয়েই ক্ষান্ত থাকেননি নরসিংদীর বেলাব উপজেলার অলফত আলী।

মঙ্গলবার গরু জবাই করে এক হাজার মানুষের ভূরিভোজ দিয়েছেন তিনি। ক্রিকেটপাগল অলফতের এ কাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অলফত বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ গ্রামের মধু মিয়ার ছেলে।

Advertisement300 × 250#ad-article-middle

ছোটবেলা থেকেই ক্রিকেটঅন্তপ্রাণ অলফত আলী। গত সোমবার স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে শত শত মানুষের সঙ্গে টিভিতে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখছিলেন তিনি।

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। ক্রিকেটপাগল অলফত আবেগে আপ্লুত হয়ে পরদিন মঙ্গলবার গরু জবাই করে এক হাজার মানুষের ভূরিভোজের ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে অলফত আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়েবাড়ির মতোই অনেক মানুষের সমাগম। চলছে অতিথি আপ্যায়ন ও রান্না। খাওয়ার পর্ব শেষে মোটরসাইকেলবহর নিয়ে এলাকাবাসী বের করে বিজয় মিছিল।

এতো টাকা খরচ কেন? উত্তরে অলফত আলীর স্বভাবসুলভ জবাব, ‘আমি বাঙালি। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় আমি অত্যন্ত খুশি। তাই ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনে অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১ লাখ টাকা ব্যয় করে এলাকার গরিব মানুষকে বিরিয়ানি খাওয়ালাম।’

দেশবাসীর কাছে অলফতের প্রত্যাশা, তারা যেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করেন। বাংলাদেশ দল আরও জয় ছিনিয়ে আনুক।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer