Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক

ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেটের মন্ত্র সাকিবের

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলার কথা জানিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ আটে শিরোপাধারীদের পরীক্ষা নেবেন মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার সাংবাদিকদের সাকিব জানান, ভারতের চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত তারা।

“আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, তেমনটাই খেলতে চাই। আমার মনে হয়, আমরা এটা করতে পারব।”

২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় থেকে অনুপ্রেরণা পাচ্ছেন ক্রিকেটাররা।

Advertisement300 × 250#ad-article-middle

সাকিব বলেন, “অবশ্যই এটা আমাদের মনে থাকবে। তবে এটা হবে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। আমরা জানি, এটা আমাদের জন্য কঠিন। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।”

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে ভারতের খেলোয়াড়দের খুব ভালো করে চেনেন সাকিব।

“ভারত ভালো একটি দল। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। ওদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে।”

কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর পথে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ।

বিশ্বকাপে ভালো করায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন উঁচুতে বলে জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।

“এই প্রথম আমরা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছি। তবে আমাদের বুঝতে হবে, এটা আরেকটা ম্যাচই হবে। কাগজে-কলমে ভারত বাংলাদেশের চেয়ে ভালো দল। তবে এটা কেবল এক ম্যাচের ব্যাপার। আমাদের ভালো আর ওদের খারাপ দিনে যে কোনো কিছু হতে পারে।”

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer