Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
উইল জোসেফের রেকর্ড-সমান পাঁচ ট্রাই, ইংল্যান্ডের কাছে জাপান বিধ্বস্ত ৭৮-১৫ হেসুস দে মিগেলের সঙ্গে মারাত্মক সংঘর্ষের পর এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ করা হলো দুবাইয়ে ডিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপে হ্যাটনের নেতৃত্ব, চার শট পিছিয়ে ম্যাকইলরয় নেশনস চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১-১৯ গোলে হারাল ফ্রান্স ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে স্ভিতোলিনা হ্যারি কেইনের রেকর্ড ক্যাপ, ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ে নেশনস লিগে ইংল্যান্ডের বিজয়ী গোলও তাঁর রেকর্ড-সমতার রেস টু দুবাই অভিযানে ম্যাকইলরয়ের শুরু ৬৯ স্ট্রোকে আবুধাবির হোটেল লবিতে মেরাব দ্বালিশভিলি ও উসমান নুরমাগোমেদভের মারামারি, গ্রেপ্তার ১০ খাজার স্যান্ডপেপারগেট দাবিকে ‘সম্পূর্ণ এবং নিরেট বাজে কথা’ বললেন কামিন্স, সিডনিতে সংবাদ সম্মেলন ম্যানচেস্টার ইউনাইটেড লিগে সর্বকালের সবচেয়ে খারাপ শুরুর পর হেড কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করল উইল জোসেফের রেকর্ড-সমান পাঁচ ট্রাই, ইংল্যান্ডের কাছে জাপান বিধ্বস্ত ৭৮-১৫ হেসুস দে মিগেলের সঙ্গে মারাত্মক সংঘর্ষের পর এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ করা হলো দুবাইয়ে ডিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপে হ্যাটনের নেতৃত্ব, চার শট পিছিয়ে ম্যাকইলরয় নেশনস চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১-১৯ গোলে হারাল ফ্রান্স ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে স্ভিতোলিনা হ্যারি কেইনের রেকর্ড ক্যাপ, ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ে নেশনস লিগে ইংল্যান্ডের বিজয়ী গোলও তাঁর রেকর্ড-সমতার রেস টু দুবাই অভিযানে ম্যাকইলরয়ের শুরু ৬৯ স্ট্রোকে আবুধাবির হোটেল লবিতে মেরাব দ্বালিশভিলি ও উসমান নুরমাগোমেদভের মারামারি, গ্রেপ্তার ১০ খাজার স্যান্ডপেপারগেট দাবিকে ‘সম্পূর্ণ এবং নিরেট বাজে কথা’ বললেন কামিন্স, সিডনিতে সংবাদ সম্মেলন ম্যানচেস্টার ইউনাইটেড লিগে সর্বকালের সবচেয়ে খারাপ শুরুর পর হেড কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করল

জার্মান আদালত ক্লাসরুমে হিজাব পড়ার অনুমতি দিল

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

স্কুলে মুসলিম মহিলাদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করা জার্মানির সর্বোচ্চ আদালত আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

শুক্রবার জারি করা এক রুলিংয়ে আদালত বলেছে, স্কুলের কার্যক্রমে কোন বাঁধা সৃষ্টি না হলে মুসলিম শিক্ষিকারা মাথায় স্কার্ফ পরতে পারবেন।

২০০৩ সালে হিজাবের ওপর স্কুল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারির অধিকার দিয়ে দেশটির সাংবিধানিক এই আদালত যে রায় দিয়েছিল তা পূণর্বিবেচনা করে শুক্রবারের রুলিংয়ে বলেছে, এখন থেকে সরকারি স্কুলের মুসলিম শিক্ষিকারা হিজাব নিয়ে কোন ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না।

Advertisement300 × 250#ad-article-middle

স্কুলের কার্যক্রম পরিচালনায় ‘যথেষ্ট বোধগম্য সমস্যা’ বা ‘রাষ্ট্রীয় নিরপেক্ষতা’ খর্ব না হলে হিজাব নিয়ে কোন ধরনের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য হবে না।’

আদালতের রায়ের ভিত্তিতে ২০০৩ সাল থেকে জার্মানির ১৬টি আঞ্চলিক প্রদেশের অনেকগুলোতে মুসলিম শিক্ষিকাদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা ছিল। তখন আদালত বলেছিল, এ বিষয়ক আইন করা না করা প্রাদেশিক কর্তৃপক্ষের ইচ্ছার উপর নির্ভর করে।

কিন্তু দুই মুসলিম মহিলার আবেদনের প্রেক্ষিতে শুক্রবারের রুলিংয়ে আদালত বলেছে, এ বিষয়ে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে রাখা জার্মানিতে ধর্মীয় স্বাধীনতাকে প্রশ্নের সম্মুখীন করে।

সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস ইন জার্মানি’র সেক্রেটারি নুরহার সয়কান আদালতের এই আদেশকে স্বাগত জানিয়ে বলেছেন, সাধারণভাবে হিজাবের অনুমোদন না দিলেও রায়ে ইতিবাচক বার্তা রয়েছে।

এদিকে, এ রায়কে ঘিরে আবারো ‘ইউরোপের ইসলামীকরণ’ বিতর্কে হাওয়া লাগতে পারে বলে অনেকে ধারণা করছেন।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer