Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক

‘প্রেসক্রিপশন’ বড় হাতের অক্ষরে লেখার নির্দেশ

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

‘প্রেসক্রিপশন লিখুন বড় হাতের অক্ষরে’ এ ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ করে আসছেন। অবশেষে তাদের এ ভোগান্তি কমাতে প্রেসক্রিপশন বা ওষুধের ব্যবস্থাপত্র বড় হাতের অক্ষরে লেখার নির্দেশ জারি করতে যাচ্ছে ভারত সরকার এবং শিগগিরই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা গেজেটভুক্ত করবে। পিটিআইয়ের বরাত দিয়ে জিনিউজ এ খবর জানিয়েছে।

পিটিআইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন,‘স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা গেজেটভুক্ত করতে যাচ্ছে। এতে প্রেসক্রিপশন স্পষ্টভাবে লেখা, বড় হাতের অক্ষরে লেখার পাশাপাশি ওষুধের জেনেরিক নাম লেখারও বিধান হতে পারে।’

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন,‘কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল রেগুলেশনস-২০০২ সংশোধনের অনুমোদন দিয়েছে। এর ফলে প্রত্যেক চিকিৎসকের প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা ও বড় হাতের অক্ষরে স্পষ্ট করে লেখার এবং একটা যৌক্তিক ব্যবস্থাপত্র দেওয়ার বাধ্যবাধকতায় আসবেন।’

Advertisement300 × 250#ad-article-middle

বিশেষজ্ঞরা আশা করছেন, এ পদক্ষেপের মাধ্যমে রোগীরা ভুল ওষুধ সেবনের মতো মারাত্মক সমস্যা এবং অনাকাঙ্ক্ষিত নানা ভোগান্তি থেকেও মুক্তি পাবে, পাশাপাশি ওষুধের ‘জেনেরিক’ নাম লেখা থাকলে মানুষ সস্তায় ওষুধ কেনার সুযোগও পাবে।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer