Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

শিক্ষামন্ত্রী নাহিদের ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের শিক্ষাসনদ নিয়ে বোমা ফাটালেন ছাত্রলীগ নেতা জাফর ওয়াজেদ

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

আসাদুজ্জামান নূরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা জাফর ওয়াজেদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় হচ্ছে। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ তার স্ট্যাটাসে দু’ই মন্ত্রীরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই বলে জানিয়েছেন। আর ‘এত কম শিক্ষিত বলেই সংস্কৃতিকে লেজেগোবরে একসা করে ফেলেছেন’ বলে অভিযোগ করেছেন।

Advertisement300 × 250#ad-article-middle

মঙ্গলবার সাড়ে ৬টায় ও সাড়ে ৭টায় পৃথক পৃথক দুটি স্ট্যাটাস দেন তিনি। প্রথমটিতে তিনি লেখেন, ‘আমাদের সংস্কৃতি মন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সনদ নেই। ৭৬ সালে ঢাবিতে ভর্তি হবার পর ক্যাম্পাসে ওনাকে দেখতাম। তখন যুব ইউনিয়ন করতেন। কোন পরীক্ষায় অংশ নেননি। এত কম শিক্ষিত বলেই সংস্কৃতিকে লেজেগোবরে একসা করে ফেলেছেন। একাত্তরের কোলাবরেটরদেরও স্বাধীনতা পদক দেন। মন্ত্রীকে বয়স্ক শিক্ষাকেন্দ্রে পাঠানো হোক।

এর এক ঘণ্টা পরে দ্বিতীয় স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সনদপত্র নেই। তিনি ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের সভাপতি ছিলেন-কিন্তু লেখাপড়ায় ঠনঠন। সনদ না থাকায় সিনেটের রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট সদস্য করা যায় নি–’বাংলাদেশ ছাত্রলীগের সোনালী সময়ে ডাকসুতে নেতৃত্ব দিয়েছেন জাফর ওয়াজেদ। এরপর তিনি সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি সংবাদের চিফ রিপোর্টার ছিলেন। সংবাদ ছেড়ে প্রয়াত সম্পাদক কেজি মুস্তফা দৈনিক মুক্তকণ্ঠ বের করলে তারও চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন তিনি। এরপর বেসরকারি টিভি চ্যানেল সিএসবি নিউজসহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। বর্তমানে তিনি জনকণ্ঠের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছে। কবি হিসেবে তার পরিচিতি ছাত্রজীবনেই।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer