জার্মানিতে ১০২ বছর বয়সে এক নারী ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। যার নাম মিস ইংগেবোর রাপোপোর্ট। তাঁর মা ছিলেন একজন ইহুদি পিয়ানোবিদ। তাই অ্যাডলফ হিটলারের শাসনামলে তার আইন অনুযায়ী ইহুদি হবার কারণে তখন তাকে ডক্টরেট ডিগ্রি দেয়া হয়নি।
গত মাসে হামবুর্গ ইউনিভার্সিটির তিনজন অধ্যাপক মিস রাপোপোর্টের বাসায় তার মৌখিক পরীক্ষা নেন। এত বছর বয়স হওয়ার পরেও যে তিনি এত বিষয়ে জানেন আর খোঁজখবর রাখেন দেখে তিনজন পরীক্ষক খুবই অভিভূত হয়েছেন। এবং মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে মিস ইংগেবোর রাপোপোর্টের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেন।
উল্লেখ্য, মিস রাপোপোর্ট ১৯৩৭ সালে মেডিকেলের পড়াশোনা শেষ করেন। এবং এরপর ডিপথেরিয়া নিয়ে গবেষণা রিপোর্ট তৈরি করেন। জার্মানিতে তখন ডিপথেরিয়া একটি গুরুতর সমস্যা ছিল। কিন্তু নাৎসি বাহিনীর বাধার কারণে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য তাঁকে আট দশক অপেক্ষা করতে হওয়।

Your article helped me a lot, is there any more related content? Thanks!