আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়েছে। বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে একটি বিবৃতি পাঠিয়ে গনমাধ্যমে মঙ্গলবার বিকেলে এই হরতাল বাড়ানোর কথা জানানো হয়েছে। হরতাল বাড়ানোর কারণ হিসেবে বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের অন্তর্ধানকে কারণ দেখানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে,
অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করছি।”
হরতালের মধ্যেই বৃহস্পতিবার সারাদেশে ২০ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া শুক্রবার সারাদেশে মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে সালাহ উদ্দিনের জন্য প্রার্থনা সভা হবে বলেও বলা হয়েছে।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?