কাতার শহরে সোহেল হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিজেরই দুই বন্ধুর হাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত ওই দুই যুবককে আটক করেছে কাতার পুলিশ।
টাকা লেনদেনের জের ধরে গত মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ খুনের ঘটনাটি ঘটে।
নিহত সোহেল কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শশিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। তার মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Advertisement300 × 250#ad-article-middle
কাতার পুলিশ সূত্র জানায়, গত ১০ মার্চ সকালে সোহেলকে তার দুই বন্ধু কাতারের দূরবর্তী এলাকা আল খোরে নিয়ে যান। সেখানে একটি বাসায় নিয়ে কোনো একসময় তারা তাকে খুন করে।
পুলিশ সূত্র আরো জানায়, তিন লাখ টাকার লেনদেনের জের ধরে তাকে খুন করা হয়েছে।
এঘটনায় আটককৃতরা হলেন- এমদাদ হোসেন ও লিটন। তাদের বাড়ি ঢাকার দোহারে।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?