Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকান্ড

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে, যে ভবনের বিভিন্ন তলায় গার্মেন্টস, আবাসিক হোটেলসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে শ্যামলী মোড়ে অবস্থিত খান প্লাজার আট তলার বিলাস গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদাবর থানার এএসআই মো.কবির।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর জানা যায়নি।

Advertisement300 × 250#ad-article-middle

অষ্টমতলা ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দুটি আবাসিক হোটেল রয়েছে। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম তলা পর্যন্ত রয়েছে বিলাস গার্মেন্টস।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী, দমকল বাহিনী ও র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অষ্টম তলায় গার্মেন্টসের একটি কক্ষ থেকে প্রথমে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে স্থানীয়রা ছুটে যান। খবর পেয়ে দমকল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না বলে জানিয়েছেন র‌্যাব-২ এর এসআই মহসিন।

তিনি বলেন, অষ্টম তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে তা তারা নিশ্চিত। তবে সেখানে কোনো কর্মী ছিলেন না। রাত ১০টায় গার্মেন্টস কর্মীরা কাজ শেষে বেরিয়ে গেলে তাতে তালা দিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।

এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তাদের ১৪টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে রয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ওই ভবনে থাকা আবাসিক হোটেলের মালিক মো. মুনির বলেন, গার্মেন্টসে অষ্টম তলা থেকে তারা ধোঁয়া বের হতে দেখেছেন। পরে আগুন ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভবনটির অন্যান্য তলায়ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বলে জানান তিনি।

 

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer