নিজস্ব প্রতিবেদক, বোস্টন | ১০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড (বেইন)-এর কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬)-এর উদ্যোগে আগামী ১১ ও ১২ এপ্রিল (শনিবার ও রবিবার) ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে আয়োজিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। “স্বাধীনতার চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ” – এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে একই ছাদের নিচে থাকছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ কনস্যুলার সেবা।

কনস্যুলার সেবাসমূহ ও ফি-র তালিকা:

নিউ ইয়র্ক কনস্যুলেটের অফিসিয়াল ওয়েবসাইট (bdcgny.org) অনুযায়ী, বর্তমানে কার্যকর কনস্যুলার ফি-র তালিকা নিচে দেওয়া হলো:

১. ই-পাসপোর্ট (e-Passport) নবায়ন:

আবেদনকারীর ধরণ ও মেয়াদের ওপর ভিত্তি করে মোট ফি নির্ধারিত হয়েছে (Wage Earners’ Welfare Fund-এর ১০% সারচার্জ অন্তর্ভুক্ত):

আবেদনের ধরণ৫ বছর মেয়াদী (৪৮ পৃষ্ঠা)১০ বছর মেয়াদী (৪৮ পৃষ্ঠা)
সাধারণ (General) রেগুলার১১০ ডলার১৩৭.৫০ ডলার
সাধারণ (General) এক্সপ্রেস১৬৫ ডলার১৯২.৫০ ডলার
শিক্ষার্থী (Student) রেগুলার৩৩ ডলার৫৫ ডলার
শিক্ষার্থী (Student) এক্সপ্রেস৪৯.৫০ ডলার৮২.৫০ ডলার

(উল্লেখ্য, ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট বা অন্যান্য ক্যাটাগরির জন্য ফি ভিন্ন হতে পারে)।

২. এনভিআর (No Visa Required):

  • বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য এনভিআর ফি ৮৮ ডলার

৩. সত্যায়ন (Attestation) ও আমমোক্তারনামা (Power of Attorney):

  • সাধারণ (পরদিন ডেলিভারি): ৪৪ ডলার (প্রতিটি ডকুমেন্ট)।
  • জরুরি (একই দিনে ডেলিভারি): ৮২.৫০ ডলার (প্রতিটি ডকুমেন্ট)।

৪. জন্ম নিবন্ধন (Birth Registration):

  • সরকারি নির্ধারিত ফি অনুযায়ী জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে।

প্রয়োজনীয় নির্দেশনা ও পেমেন্ট পদ্ধতি:

  • পেমেন্ট: সকল ফি শুধুমাত্র মানি অর্ডার (Money Order), ক্যাশিয়ার চেক বা ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রহণ করা হবে। নগদ অর্থ (Cash) বা ব্যক্তিগত চেক গ্রহণ করা হবে না।
  • সতর্কতা: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কনস্যুলার ফি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য কনস্যুলেটের অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
  • প্রস্তুতি: সেবাগ্রহীতাদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে তার প্রিন্ট কপি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় সংখ্যক সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে।

মেলার আকর্ষণ ও সাংস্কৃতিক সন্ধ্যা: শনিবার (১১ এপ্রিল) মেডফোর্ডের ম্যাকগ্লিন মিডল স্কুলে দুপুর ২টা থেকে শুরু হবে আনন্দঘন বৈশাখী মেলা। মেলায় বাহারি পোশাক ও খাবারের স্টল থাকবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় শিল্পী কৃষ্ণ তিথি (Krishna Tithi) এবং খ্যাতিমান তারকা তানিয়া আহমেদ (Tania Ahmed)

যোগাযোগ ও তথ্য: অনুষ্ঠানটি সফল করতে বেইনের নেতৃবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন। যেকোনো তথ্যের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা যাবে:

  • পাসপোর্ট ও তথ্য: সাজ্জাদুর রহমান (ভিপি) ৬১৭-২৩০-৪৯৫২ এবং রাজিবুর রহমান (জিএস) ৮৫৭-৪৪৪-৭৮৩৮।
  • সাংস্কৃতিক অনুষ্ঠান: রেহানা পারভিন (সিএস) ৮৫৭-৩১৮-২২৫২।
  • স্টল বুকিং: আশিকুর রহমান (এজিএস) ৭৭৪-৩১৯-৭৩৪৬ এবং বিএম রায়হানুজ্জামান (এসডব্লিউএস) ৬১৭-২৪৯-৭৫১২।

স্থান ও ঠিকানা:

  • শনিবার: McGlynn Middle School, 3002 Mystic Valley Pkwy, Medford, MA 02155.
  • রবিবার: ICCM, 43 High St, Medford, MA 02155.

বেইনের পক্ষ থেকে সকল প্রবাসীকে পরিবার-পরিজনসহ এই উৎসবে যোগ দেওয়ার এবং সময়মতো উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।