মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর থেকে বৃহস্পতিবার ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তির উদ্ধার করেছে পুলিশ।
Advertisement300 × 250#ad-article-middle
সদর থানার এসআই আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন, মূর্তিটি মূল্যবান কষ্টি পাথরের। এটি সনাতন ধর্মালম্বীদের কোন দেবতার মূর্তি।
তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
