আজ ওডিশি নৃত্য।

আজ ‘শাস্ত্রীয় নৃত্য উপলব্ধি’র চতুর্থ পর্ব অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে। নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় উপস্থাপন করবেন ওডিশি নৃত্যকথন। শিল্পীরা গুরু পঙ্কজচরণ দাস ও গুরু কেলুচরণ মহাপাত্রের নৃত্যের ঢং অনুসরণ করে নৃত্য উপস্থাপন করবেন। আয়োজনে তুলে ধরা হবে ওডিশি নাচের ইতিহাস এবং ওডিশি নৃত্যগুরুদের জীবনচিত্র।

Tags:

ছাত্রদলের মিছিল

সালাহউদ্দিন আহম্মেদের সন্ধান ও মুক্তির দাবীতে শাহবাগে ছাত্রদলের মিছিল

সালাহউদ্দিনের মুক্তির দাবিতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানের পরিবারের বিরুদ্ধে নতুন করে প্রদত্ত মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব সালাহউদ্দিন আহমেদ সহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। বুধবার সকাল আটটায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর […]


ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেটের মন্ত্র সাকিবের

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলার কথা জানিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ আটে শিরোপাধারীদের পরীক্ষা নেবেন মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার সাংবাদিকদের সাকিব জানান, ভারতের চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত তারা। “আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, তেমনটাই খেলতে চাই। […]

Tags:

গ্রাফিক নভেলে মুজিব

কেমন ছিলেন ছেলেবেলার মুজিব? শিল্পীর কল্পনার সঙ্গে বাস্তবের ঘটনাগুলো মিলিয়ে চার রঙা কমিকসের পাতায় পাতায় আজকের শিশুদের সামনে এলেন বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে তার ৯৫তম জন্মবার্ষিকীতে ২৪ পৃষ্ঠার এই কমিকস প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই); যার শিরোনামও রাখা হয়েছে ‘মুজিব’। বলা হচ্ছে, এটিই দেশের প্রথম জীবনীভিত্তিক […]

Tags:

দলের নেতাদের ‘শায়েস্তায়’ বিএনপির কাছে যুক্তরাষ্ট্র আ. লীগ সভাপতি

নিজের দলে প্রতিপক্ষের নেতা-কর্মীদের ‘শায়েস্তা’ করতে বিএনপির সহায়তা নেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। সোমবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। অভিযোগের সপক্ষে একটি ভিডিও দেখিয়েছেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতারা, যাতে সিদ্দিকুর রহমানকে গত রোববার যুক্তরাষ্ট্র বিএনপির এক সংবাদ […]

Tags:

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন সালাহ উদ্দিনের স্ত্রী

স্বামীর সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী। খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেছেন তিনি। আট দিন ধরে স্বামীর কোনো খবর না পেয়ে উদ্বিগ্ন হাসিনা আহমেদ। তার সন্তানরাও বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির নামে বিবৃতি পাঠিয়ে আসা সালাহ উদ্দিনকে গত […]

Tags:

জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে শরীয়তপুরের জাজিরায় ১ কাঠ ব্যবসায়ীকে হত্যা, ১ শ্রমিকলীগ নেতা আটক।

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের কারণে সোমবার রাতে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আরো দু’জন আহত হয়েছেন। আহত দু’জন হলেন আমির হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারী। হত্যার অভিযোগে এক শ্রমিক লীগ নেতা সহ দু’জনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম খিদির বেপারী (৪৫)। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। […]


আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়লো

আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়েছে। বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে একটি বিবৃতি পাঠিয়ে গনমাধ্যমে মঙ্গলবার বিকেলে এই হরতাল বাড়ানোর কথা জানানো হয়েছে। হরতাল বাড়ানোর কারণ হিসেবে বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের অন্তর্ধানকে কারণ দেখানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের […]


জেনটেলম্যান

জেন্টেলম্যানের আশ্বাস ৭২ ঘন্টার মধ্যে দেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে!!!!!

নাম তার হাজী মোহাম্মদ আবু তাহের জেন্টেলম্যান, বাড়ী ডেমুরা,বারহাটা, নেত্রকোনা। তার দাবী তার সাথে যদি প্রধানমন্ত্রীর মাত্র ১ মিনিটের জন্য সাক্ষাত হয় তাহলে বর্তমান রাজনীতির যে অচল পরিস্থিতি তা মাত্র ৭২ ঘন্টার মধ্যে কেটে যাবে। পরনে কাফনের কাপড় এবং গলায় বাংলাদেশের জাতীয় পতকা জড়িয়ে বুকে একটি ফেষ্টুন ঝুলিয়ে জেন্টেলম্যান জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন।  


জবি ছাত্রদল

হরতাল ও অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের মিছিল

চলমান হরতাল ও অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার সকালে মিছিলটি ধোলাইখাল থেকে শুরু হয়ে টিপুসুলতান রোড-এ গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান নাহিদ, কে.এম. সাখাওয়াত হোসেন, সালাহউদ্দিন, জোবায়ের হোসেন আক্কাস, মাইনুদ্দিন, কাউছার হামিদ খান, আহমেদ শাহরিয়ার সহ অন্যান্য কর্মীগন।    


সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতির নির্বাচন

সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত প্যানেলের জয়-জয়কার

সুপ্রীম কোর্ট অাইনজীবী সমিতির নির্বাচনে ৩য় বারের মত ২০ দলীয় ঐক্য জোট সমর্থিত সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক পদে এ এম মাহবুব ঊদ্দিন খোকন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি ১ টি,কোষাধ্যক্ষ, সহসম্পাদক ১ টি,সদস্য পদে ৪ টি সহ ১৪ টি পদের মধ্যে ৯ টিতে নির্বাচিত হয়েছে ২০ দলীয় প্রার্থীগন। অপর পক্ষে সরকার […]


আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ।

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ রাশিয়ার সোচি শহরে। বিশ্বের ৬৪ জন বাছাইকৃত মহিলা খেলোয়াড়কে নিয়ে এই আসর চালু হবে। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা। শামীমা আক্তার ২০১৩ সালের এশিয়ান জোনাল ৩.২-এর চ্যাম্পিয়ন হিসেবে এই ইভেন্টে অংশ নিচ্ছে। লিজার প্রথম প্রতিপক্ষ লিথুনিয়ার গ্র্যান্ডমাস্টার কমিলিট ভিক্টোরিয়া। তাদের মধ্যে দুটি খেলা […]

Tags:

জাতির জনকের জন্মদিনে নানা কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী মঙ্গলবার। দিনটি জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হবে। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। মঙ্গলবার […]

Tags:

ড্যান্ডি ডায়িং মামলায় খালেদাও বিবাদী

ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছোট ছেলের স্ত্রী ও দুই নাতনিকেও বিবাদী করা হয়েছে। সোনালী ব্যাংকের আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপী সোমবার এই আদেশ দেন। বিবাদীরা সময়ের আবেদন করায় এ মামলায় বিচার্য বিষয় নির্ধারণের  (ইস্যু গঠন) তারিখ পিছিয়ে ১২ […]

Tags:

মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে  বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের অন্যান্য কর্মসূচি শুরু করবেন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম […]

Tags:

এপ্রিলে ভোটের পরামর্শ ৩ নগরে

বিএনপি জোট অবরোধ-হরতাল চালিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ৩০ এপ্রিলের মধ্যে তিন সিটি কর্পোরেশনে ভোট আয়োজনের মত দিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একদিনে ভোট হবে বলেও জেনেছেন তিনি। আইজিপির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হননি প্রধান […]

Tags:

নিউয়র্কের জ্যামাইকায় একটি পরিবারকে জিম্মি করেছে সন্ত্রাসীরা

নিউয়র্কের জ্যামাইকার জ্যাকসন হাইটের একটি ভবনে একটি পরিবারকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। পুরো বাড়ীটি ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। যে ভবটিকে ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা সেই ভবনে বাংলাদেশী পরিবারও বসবাস করে বলে জানিয়েছে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহীদুল ইসলাম।  


জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি’এন’পি)র যুগ্ন-মহাসচিব ও বি’এন’পির মুখপাত্র সাবেক ছাত্রনেতা সালেহ উদ্দিন আহমেদকে ‘গুমের ষড়যন্ত্র’ ও গণতন্ত্র পুনঃরুদ্ধারে লাগাতার অবরোধ এবং ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে পুরান ঢাকার ইসলামপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রনী ব্যাংক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জুয়েল মৃধা ও শহিদুল ইসলাম শহিদ। আরও […]


কাতারে যুবক খুন

দুই বন্ধুর হাতে কাতারে বাংলাদেশি যুবক খুন : আটক ২

কাতার শহরে সোহেল হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিজেরই দুই বন্ধুর হাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত ওই দুই যুবককে আটক করেছে কাতার পুলিশ। টাকা লেনদেনের জের ধরে গত মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ খুনের ঘটনাটি ঘটে। নিহত সোহেল কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শশিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। তার মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে […]


সড়ক দূর্ঘটনা

নওগাঁয় বরযাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৪

নওগাঁর মহাদেবপুরে বিয়ের বরযাত্রীবাহী বাস খাদে পড়ে চার জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রাজশাহী-নওগাঁ রোডের জেলার মহাদেবপুর থানার নওহাটা মোড়ে শুক্রবার রাত সোয়া নয়টার দিকে গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক জানিয়েছেন, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। […]