সুন্দর পুরুষ ও মহিলা

সফ্টওয়ারের মাধ্যমে তৈরী করা হলো বিশ্বের সুন্দর পুরুষ ও মহিলার ছবি

বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ ও মহিলার নাম কী? জানি এই প্রশ্নটা করলে তর্ক বাধবেই। এই বিষয়ে আপনার সঙ্গে আমার, আবার আপনার বন্ধুর সঙ্গে আপনার কিংবা আমার মতের অমিল হতে বাধ্য। কিন্তু বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ, মহিলা যদি কম্পিউটার নিজেই তৈরি করে! হ্যাঁ এমনই ছবি তৈরি করেছে এক সফটওয়ার। যা দিয়ে অপরাধীদের ধরা হয়ে থাকে, সেই […]


হেলেনা জাহাঙ্গীর

বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরের শ্বশুরের ইন্তেকাল

দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরের শ্বশুর কফিল উদ্দিন আজ সোমবার রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি  রাজিউন। তিনি বিডিআরের সাবেক কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। গতকাল রবিবার অসুস্থতার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য যে, শশুড়ের অসুস্থতার কারণে […]


ব্যাংকিং সেক্টর

দেশে ঋণ বিতরণে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে আলোচনা যেমন আছে, একই সঙ্গে আছে সমালোচনাও। বড় উদ্যোক্তারাও এখনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিতেই বেশি আগ্রহী। তার পরও ২৪ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, ব্যাংকিং খাতে ঋণ বিতরণে নেতৃত্ব দিচ্ছে ইসলামী ব্যাংকই। ৬৩ শতাংশ বিদেশী বিনিয়োগে গড়ে ওঠা ইসলামী ব্যাংক বাংলাদেশ […]


ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন হলো অষ্ট্রেলিয়া

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলায় নিউজল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অষ্ট্রেলিয়া। রবিবার সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার শিরোপা জয়ের মহারণে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অষ্ট্রেলিয়ার পেসারদের বোলিং তোপে ৪৫ ওভারে মাত্র ১৮৪ রান করে অলআউট হয়ে যায় অষ্ট্রেলিয়া। নিউজল্যান্ডের পক্ষে ইলিয়ট […]


পৌরসভা নির্বাচন

চাঁদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ব্যাপক কারচুপি, নির্বাচন বর্জন করেছেন সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া

কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ব্যাপক কারচুপির মধ্য দিয়ে চলছে চাঁদপুর পৌরসভা নির্বাচন । সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ১০/১৫ মিনিট পর থেকেই জাল ভোট শুরু হয়। অধিকাংশ বুথ থেকে মুহূর্তেই হাওয়া হয়ে যায় মেয়র পদে ব্যালট পেপার। এ কারণে ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ সকাল ৯টা থেকে স্থগিত রাখা হয়। এ নিয়ে ভোটার […]


সহিংসতার মধ্যে শেষ হল নাইজেরিয়ার ভোটগ্রহণ

গতকাল শনিবার সহিংসতা আর কারিগরি ক্রুটির মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে নাইজেরিয়ার সাধারণ নির্বাচন । নির্ধারিত সময়ের ছয় মাস পর এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দেশটির স্বাধীনতার পর এই প্রথম দুই প্রার্থী (বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মোহম্মাদু বুহারির) মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করেছিলেন বিশ্লেষকরা। তবে সহিংসতার কারণে বেশ কিছু ভোট কেন্দ্র স্থগিত […]

Tags:

মানব বন্ধন

শরীয়তপুর-চাঁদপুর হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে মেঘনা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দক্ষিণ পশ্চিম ও পূর্ব উত্তরাঞ্চলীয় ৩৬টি জেলার প্রায় ৮ কোটি মানুষের সহজ যোগাযোগে রক্ষাকারী শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের মেঘনা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও মটর শোভাযাত্রা করেছে ফ্রেন্ডস’ পালং বন্ধু সংগঠন। শুক্রবার সকাল ১০ টায় শরীয়তপুর- চাঁদপুর মহা সড়কের মনোহর বাজার মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ফ্রেন্ডস পালং এস সভাপতি ডা. […]


দুর্বৃত্তদের হামলায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাই নিহত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই প্রিয়ানথা সিরিসেনা (৪০) দুই দিন আগে নিজ শহর পোলোননারুয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শহরটি রাজধানী কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রিয়ানথা একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, কুড়াল দিয়ে প্রিয়ানথার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানী কলম্বোর একটি […]

Tags:

অষ্টমী স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

প্রতিবছরের মতো এবারও গতকাল শুক্রবার ভোরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীস্নান শুরু হয়েছিল। ব্রহ্মপুত্র নদে হাজারো পুণ্যার্থীদের পুণ্যস্নান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই নারায়ণগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। যতই বেলা বাড়তে থাকে ততই মানুষের উপস্থিতি আরও বাড়তে দেখা গিয়েছিল। লাখো মানুষের ভীড়ে মুখরিত হয়ে উঠে রাজঘাট-সংলগ্ন লাঙ্গলবন্দ বাজারের তিন রাস্তার মোড়। হঠাৎ করে শুনা […]

Tags:

‘ফাঁদে’ পড়েছে সরকার: বিএনপি

গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিএনপিকে ভোট থেকে বিরত রাখা যাবে না। সিটি করপোরেশন নির্বাচন দিয়ে সরকার ‘ফাঁদে’ পড়েছে বলে মন্তব্য করেন বি,এন,পি চেয়ার পারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “চলমান আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতে সরকার সিটি করপোরেশন নির্বাচনের নতুন খেলা শুরু করেছে। তারা ভেবেছে, বিএনপি আন্দোলনে আছে, […]

Tags:

অগ্নিকান্ড

সরকারের দ্বৈতনীতি

মামলার জালে জড়িয়ে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের অন্তত ২৫ জন বিএনপি ও জামায়াত-সমর্থক নির্বাচিত জনপ্রতিনিধিকে গত এক বছরে সাময়িক বরখাস্ত বা সরিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া মামলা হওয়ায় এবং গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আরও অন্তত ২৫ জনপ্রতিনিধি। বিপরীতে সরকার-সমর্থক স্থানীয় জনপ্রতিনিধিদের কারও কারও বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা […]

Tags:

‘বাংলাদেশিরা ছোটলোক, তারা মানুষ হয়ে উঠেনি’

বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার কাছে ভারতের হার নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পর নিজের ফেসবুক স্ট্যাটাসে বাঙ্গালিদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে ‘নতুন পাকিস্তান’ -এর অভ্যূদ্বয় ঘটেছে বলে নিজের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী বাংলা ব্যান্ড ফসিলসের জনপ্রিয় ভোকাল রূপম ইসলাম। রূপম ইসলাম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘অনেক ম্যাচ জিতেছি, তার থেকে অনেক অনেক বেশি ম্যাচ হেরেছি। তথাকথিত […]

Tags:

পুরস্কার নিলেন না মোজাফফর

দেশ স্বাধীন হওয়ার পর মন্ত্রিত্ব, আর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারও নিলেন না ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ। চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য অধ্যাপক মোজাফফরসহ আটজনের নাম ঘোষণা করেছিল সরকার। তবে ন্যাপ সভাপতি যে এই সম্মাননা নেবেন না, তা আগেই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। তিনি নিজেও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। বুধবার ওসমানী […]

Tags:

ভিত্তি স্থাপন পদ্মা সেতুর

চলতি বছরের অক্টোবরে পদ্মা সেতুর ভিত্তি স্থাপন কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে পদ্মা সেতু প্রকল্পের মাওয়া প্রান্তের নির্মাণ কাজ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতুর মূল পাইলিং এবং নদী শাসনের মূল কাজ আগামী অক্টোবরে শুরু হচ্ছে। ইতিমধ্যে সেতুর ট্রায়াল পাইলের […]

Tags:

সিরাজুল ইসলাম আর নেই

অভিনেতা সিরাজুল ইসলাম মারা গেছেন (৭৭)। মস্তিস্কের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছেলে মোবাশ্বেরুল ইসলাম শাহী। মোবাশ্বের গ্লিটজকে বলেন, “প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ওঠার পর তাকে বেশ স্বাচ্ছন্দ্য এবং সুস্থ দেখা গেছে। বাসার সবার সঙ্গে সকালের নাস্তা করেছেন। আমাকে অফিসের উদ্দেশ্যে বিদায় জানিয়েছেন। এরপর আমি অফিসে পৌঁছানোর কিছু আগে […]

Tags:

অগ্নিকান্ড

অকার্যকর হয়ে গেছে হরতাল-অবরোধ: ওবায়দুল কাদের

 হরতাল-অবরোধকে অকার্যকর ও ভোঁতা অস্ত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার গাজীপুরের জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রফিক আইন মেনে চলা ও দুর্ঘটনারোধে বিআরটিএ’র জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “হরতাল অবরোধ হচ্ছে আন্দোলনের চড়ূন্ত পর্যায়ের হাতিয়ার। […]

Tags:

ছাত্রদল

বিজয় নগরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত সারাদেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসুচীর অংশ হিসেবে আজ মঙ্গল দুপুর ১২টায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহাম্মেদ, সাবেক ছাত্রদলের সাংগঠনকি সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ নিখোজ ছাত্রদল নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত সকল ছাত্র নেতৃবৃন্দের মুক্তির দাবীতে পুরানা পল্টনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম […]


অগ্নিকান্ড

পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ যুবলীগ নেতা আহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় শেষরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন, যিনি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি পুলিশের। তবে গুলিবিদ্ধ ওই যুবলীগ নেতার অভিযোগ, রোববার সকালে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। গুলিবিদ্ধ কবির হোসেনের বাড়ি সদরের মান্দারী গ্রামে। তিনি মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক […]

Tags:

ভোটকেন্দ্রগুলোর তালিকা চায় ইসি

ঢাকার ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের প্রায় পৌনে তিন হাজার ভোটকেন্দ্রের তালিকা বুধবারের মধ্যে চেয়েছে নির্বাচন কমিশন। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তাদের এই বিষয়ে রোববার নির্দেশনা পাঠান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার। নির্দেশনায় ভোটকেন্দ্রের নাম, এলাকা ও ভোটার সংখ্যাসহ নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকার একটি সিডিও পাঠাতেও […]

Tags:

স্বাধীনতা দিবসে গণজাগরণ এর কনসার্ট

স্বাধীনতা দিবসে স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ। সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ বিকাল ৪টায় স্বাধীনতা দিবস উদযাপনে সমাজের জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শাহবাগ থেকে পতাকা মিছিল হবে। পতাকা মিছিলের পর পরই প্রজন্ম চত্বরে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে। ২৫ মার্চের কালো রাত স্মরণে ওই দিন […]

Tags: