Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

সন্ত্রাসের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের ১৩ বছর জেল

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সন্ত্রাসের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির একটি অপরাধ আদালত তাকে ১৩ বছর কারাদ- দিয়েছে। ২০১২ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন একটি আদালতের প্রধান বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দেয়ার অভিযোগ প্রমাণিত হয় নাশিদের বিরুদ্ধে। গতকাল ৩ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় প্রদান করে। এ রায়ের বিরুদ্ধে নাশিদ আপিল করতে পারবেন কিনা, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। মধ্যরাতের আগে দেয়া রায়ে বিচারক আবদুল্লা দিদি বলেন, বিচারক আবদুল্লা মোহাম্মদকে গ্রেপ্তার ও তাকে অবৈধভাবে আটক রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন নাশিদ। রায় ঘোষণার পরপরই রাজধানী মালের ধুনিধু কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক প্রেসিডেন্টকে। এদিকে নাশিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। নাশিদের সমর্থকরা বলছেন, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী নাশিদ যাতে বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুমের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামতে না পারেন, সে জন্য রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিতভাবেই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নাশিদের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতেও বলা হয়েছে, এ বিচার ‘অত্যন্ত সুস্পষ্টভাবেই রাজনৈতিক’। নাশিদকে তার অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই লড়া ও আপিলের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ আনা হয় ওই বিবৃতিতে।

Advertisement300 × 250#ad-article-middle
Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer