Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

বাড়ি কিনলে বউ ফ্রি!

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

বাড়ি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন ইন্দোনেশিয়ার এক নারী। আর দশটি বাড়ির মতো একতলা বাড়িটিতে দুটি শয়নকক্ষ, দুটি স্নানাগার, একটি গাড়ি রাখার স্থান ও একটি মাছের পুকুর রয়েছে। কিন্তু তাঁর বিজ্ঞাপনটি দেখে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কারণ বাড়ির ক্রেতার রয়েছে ‘এক বিশেষ প্রস্তাব’।
বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, ইন্টারনেটে দেওয়া বিজ্ঞাপনে ওই বাড়িটি উল্লেখ করা বৈশিষ্ট্যর সঙ্গে দেওয়া বিশেষ প্রস্তাবে বলা হয়েছে, ‘আপনি যখন বাড়িটি কিনবেন, চাইলে বাড়ির মালিককে বিয়ের প্রস্তাব দিতে পারেন।’ বিজ্ঞাপনে বাড়ির ছবির সঙ্গে ৪০ বছর বয়সী বাড়িটির মালিক উইনা লিনার ছবি দেওয়া হয়েছে। ছবিতে লিনা বাড়ির সামনে রাখা গাড়ির পাশে দাঁড়িয়ে।
তবে ওই বিজ্ঞাপনে কিছু শর্ত দেওয়া হয়েছে। ‘প্রকৃত ও এক দামের’ ক্রেতাদের জন্য বিশেষ প্রস্তাবটি প্রযোজ্য হবে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সলেমানে বাড়িটি কিনতে খরচ হবে ৯৯৯ মিলিয়ন রুপিয়া। বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৮ লাখ টাকা।
এ সংবাদটি প্রচার হওয়ায় সঙ্গে সঙ্গে দ্রুতই তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বোল্ডিস ৯৯ নামের জনপ্রিয় একটি অনলাইন ফোরাম জানায়, ‘লি দুর্দান্ত স্মার্ট, তিনি বাড়িটি বি​ক্রি করবেন, আবার মালিকও থেকে যাবেন।’
বাড়ির মালিক লি বলেন, অনেক সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নিতে এসেছেন। এ ছাড়া দেশটির পুলিশ তাঁকে জেরা করছে। এমন প্রতিক্রিয়ায় তিনি কষ্ট পেয়েছেন।
দুই সন্তানের জননী লি বলেন, বাড়ির ক্রেতা ও তাঁকে বিয়ে করতে পারে এমন এক ব্যক্তিকে খুঁজে দিতে তাঁর বন্ধুকে তিনি বলেছিলেন। ওই বন্ধু বাড়ি কেনাবেচার দালাল। লির দাবি, সীমিতসংখ্যক মানুষদের সংবাদটি জানানোর জন্য তিনি বন্ধুকে বলেছিলেন। কিন্তু অনলাইনে বিজ্ঞাপন দিতে বলেননি।
বিয়ের পাত্রের ব্যাপারে লির ভাষ্য, ক্রেতা অবিবাহিত বা বিপত্নীক হলে এবং বিয়ের জন্য যদি পাত্রী খুঁজলে আমাকে বলতে পারেন। আমিও তো বিধবা।
আজ বুধবার পর্যন্ত কেবল একজন সম্ভাব্য ক্রেতা পাওয়া গেছে। তবে তাঁর বিস্তারিত জানাননি ওই নারী।

Advertisement300 × 250#ad-article-middle
Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer