Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক ৪৫০ মিলিয়ন ডলার তহবিল নিয়ে তৃতীয় ফান্ড গঠন করল এ* ক্যাপিটাল কিশোরদের ইনস্টাগ্রাম অ্যালগরিদমে পেরেন্টাল কন্ট্রোল যুক্ত করল মেটা মাস্ক OpenAI-এর নিয়ন্ত্রণ চেয়েছিলেন, সন্তানদের নেতা করার প্রস্তাব দেন: অল্টম্যান এআই আইনি পরিষেবার বাজারে প্রবেশ করল অ্যানথ্রপিক নতুন সিপিইউ প্রোফাইলের মাধ্যমে উইন্ডোজ ১১-এর গতি বাড়াচ্ছে মাইক্রোসফট ChatGPT-এর ভুল পরামর্শে তরুণের মৃত্যু, OpenAI-এর বিরুদ্ধে মামলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন Gemini ফিচার উন্মোচন করল গুগল গুরুত্বপূর্ণ AI উদ্ভাবন হিসেবে উঠে এলো ‘ওয়ার্ল্ড মডেল’ সন্তানদের হাতে OpenAI তুলে দেওয়ার কথা ভেবেছিলেন মাস্ক, সাক্ষ্য স্যাম অল্টম্যানের অননুমোদিত AI অ্যাপ ব্যবহার: গ্রাহকদের তথ্য ফাঁসের কথা জানাল কমিউনিটি ব্যাংক

রুবেলের বিয়ে, হ্যাপির খোলা চিঠি

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

বিয়ে করলেন রুবেল । তবে হ্যাপি কে নয় অন্য একজনকে। বহুল আলোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপি  তা জানতে পেরে সাথে সাথেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে। চিঠিটি তুলে ধরা হল,

রুবেল,

আমি জানি আপনি খুবই ভাল আছেন। থাকাটাই মনে হয় সাধারণ ব্যাপার। আপনার মত মানুষ সবসময় ভালোই থাকে। আপনার আংটি বদল হয়েছে আমি আগেই জেনেছি। পাকিস্তান সিরিজ এর পর বিয়ে করছেন তাও জানি। যাকে বিয়ে করছেন তার বিষয়ে আপনি অবশ্যই অবগত আমিও অবগত আছি। তার নাম দোলা। বাগেরহাট এর মুনিগনজ বাড়ি। ক্লাস ৮ এ অধ্যয়নরত দুইবার জে,এস,সি তে ফেল। পাস করতে পারছে না। বাগেরহাটে তার অনেক সুনাম বিশেষ করে ইয়াং ছেলেদের কাছে এক নামে পরিচিত। কারণ অনেক ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর কারণে। দেখতে নাকি ভাল! এখন একটা কথা বলতে ইচ্ছা করছে, মাকাল ফল দেখার সাধ মিটেছে আমার। তবে একটা কথা আল্লাহ মানুষকে ভাল সময় এবং অর্থ দিয়ে পরখ করেন। হয়তো বা এটা আপনার বোধশক্তির বাইরে। সব মানুষই তার কর্মফল ভোগ করবে। মনে রাখবেন আপনিও মানুষ এবং অবশ্যই আপনি এই নিয়মের বাইরে না। আপনার জীবনে হয়তো আরো অনেক ভাল সময় আসবে হয়তো নিজের অন্যায় গুলো ও ভুলে যাবেন। উপরে একজন আছেন তিনি কিছুই ভুলবেন না। আমার সাথে এত বড় অন্যায় আল্লাহ তায়ালা কিছুতেই সহ্য করবে না। আমিও দেখব আমার জীবনটা শেষ করে কতদিন ভাল থাকতে পারেন। মানুষের শরীর কেটে যখম হলে আমরা দেখতে পারি কিন্তু ভেতরের খবর কেউ জানতে পারি না। আমার ভেতরটা আপনি একদম শেষ করে দিয়েছেন। আমি কাঁদলে চোখ থেকে শুধু পানি বের হয় না আমার হৃদয় যখম হওয়ার ব্লাড বের হয়। যা কাউকে দেখাতে পারি না। একটা মানুষ কথা বললে, হেটে বেড়ালেই বেঁচে থাকা বলে না। আমাকে অনেক আগেই নিজ হাতে খুন করেছেন। আমি শুধু আল্লাহকে বলি তিনি যেন এই অন্যায় সহ্য না করে। আপনি আপনার বউকে নিয়ে কোন বাসায় থাকবেন! যে বাসার সবগুলো দেয়াল, আসবাবপত্র আমার ছোঁয়াতে অভ্যস্ত। আপনি কোন হাতে কারও হাত ধরবেন? যে হাত আমার হাত ছাড়া কিছু বুঝতো না! যে বুকে মাথা রাখার জায়গাটা শুধু আমার সেই জায়গাতে অন্য কেউ! বাহ! রুবেল বাহ! এত ভাল অভিনেতা দুনিয়া আর পাবে না। আল্লাহ এখনো কেন চুপ করে আছে? মনে রেখো আমার ভালবাসা যদি সত্যি হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি তোমার বিচার তুমি পেয়ে যাবে। ইনশাআল্লাহ! একটা মানুষের জীবন নিয়ে খেলে তুমি ভাল থাকতে পারবে না। আমার চোখের পানির মূল্য তোমাকে দিতেই হবে।
ইতি
হ্যাপি

Advertisement300 × 250#ad-article-middle

Najnin Akter Happy

সুত্রঃ হ্যাপির ফেসবুক অ্যাকাউন্ট।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer