Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

এ প্রজন্মের কণ্ঠশিল্পী নওরীন বিয়ে করলেন

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

ঢাকা সিটি কলেজে বিবিএ পড়ার সময়ই রেজওয়ানের সঙ্গে পরিচয় গায়িকা নওরীনের। তখন থেকেই তাঁরা দুজন বন্ধু। এরপর কেটে গেছে আট বছর। তবে দুজন যে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তা ভাবেন নি দুজনের কেউই। দুজনেই ব্যস্ত ছিলেন নিজেদের ক্যারিয়ার নিয়ে। গত বছরের মাঝামাঝি সময়ে দুই বন্ধু নওরীন ও রেজওয়ানের মধ্যে বোঝাপড়া শুরু হয়। এরপর দুজনের পরিবারের সদস্যরা বিয়ের আলোচনায় বসেন। দুই পরিবারের সম্মতিতে গত বছরের ১৮ অক্টোবর আংটি বদলের কাজটি সেরে নেওয়া হয়।

আংটি বদলের চার মাস পর আজ শুক্রবার সকালে বিয়ের কাজটিও সেরে নেন নওরীন ও রেজওয়ান। নওরীনের মিরপুরের বাসায় উভয় পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নওরীনের বর রেজওয়ান আহমেদ সিদ্দিকী ঢাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। এতে উভয় পরিবারের আত্মীয়স্বজন ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত থাকবেন।

Advertisement300 × 250#ad-article-middle

বিয়ের অনুভূতি প্রকাশ করতে যেয়ে নওরীন বলেন, ‘আগে ছিলাম শুধুই মেয়ে আর এখন হলাম বউ। স্বভাবতই দায়িত্ব বাড়ছে। একটু নার্ভাস। তবে নতুন জীবনে প্রবেশের আগে সবার কাছে দোয়া চাই। আমরা যেন সুখী জীবন কাটাতে পারি। ’

নওরীন বলেন, ‘বন্ধু হিসেবে রেজওয়ানকে সবসময় ভালো একজন মানুষ মনে হয়েছে। ওর মতো ভালো মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সত্যিই ভালো লাগছে।’
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের অন্যতম প্রতিযোগী নওরীন। এখন পর্যন্ত তাঁর দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া (২০০৭) এবং চুপিসারে (২০১৫)। এ ছাড়া বেশ কয়েকটি মিশ্র অ্যালবাম এবং চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer