অভিবাসীদের ভাগ করে নিতে ইউরোপীয় মন্ত্রীদের বৈঠক
২০১৫ সালে এ পর্যন্ত ১৮শ’র বেশি অভিবাসী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে। গতবছরের চেয়ে যা কুড়ি গুণ বেশি। যার বেশিরভাগই সংঘাত পূর্ণ দেশ লিবিয়া ছেড়ে ছোট ছোট জীর্ণ নৌকায় করে অভিবাসনের উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৌবাহিনীর সদস্যরা এমন বহু অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করেছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টারত হাজার হাজার অভিবাসীর সঙ্কট মোকাবেলায়, আলোচনায় বসছেন ইউরোপের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। এই অভিবাসীদের ইউরোপের ২৮টি রাষ্ট্রের মধ্যে ভাগ করে নেয়ার বিষয়টিই লুক্সেমবার্গে মঙ্গলবারের এই বৈঠকে প্রধান ইস্যু হয়ে উঠতে যাচ্ছে।
দেশগুলো জানাচ্ছে, অভিবাসী সংকটের ফলে ইতালি, গ্রীস এবং মাল্টার সম্পদের ওপর বিশাল চাপ পড়েছে। কোনও কোনও দেশ অবশ্য বলছে, অভিবাসন প্রত্যাশীরা যেতে চায় না এমন দেশে যেতে বাধ্য করা উচিত হবে না।
এরইমধ্যে ইতালি এবং গ্রীসের উপকূলে এ বছর এক লাখের বেশি অভিবাসী সমুদ্রপথে গিয়ে পৌঁছেছে।
-বিবিসি বাংলা


Sign up to get 100 USDT
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.