‘প্রেসক্রিপশন লিখুন বড় হাতের অক্ষরে’ এ ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ করে আসছেন। অবশেষে তাদের এ ভোগান্তি কমাতে প্রেসক্রিপশন বা ওষুধের ব্যবস্থাপত্র বড় হাতের অক্ষরে লেখার নির্দেশ জারি করতে যাচ্ছে ভারত সরকার এবং শিগগিরই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা গেজেটভুক্ত করবে। পিটিআইয়ের বরাত দিয়ে জিনিউজ এ খবর জানিয়েছে।
পিটিআইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন,‘স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা গেজেটভুক্ত করতে যাচ্ছে। এতে প্রেসক্রিপশন স্পষ্টভাবে লেখা, বড় হাতের অক্ষরে লেখার পাশাপাশি ওষুধের জেনেরিক নাম লেখারও বিধান হতে পারে।’
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন,‘কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল রেগুলেশনস-২০০২ সংশোধনের অনুমোদন দিয়েছে। এর ফলে প্রত্যেক চিকিৎসকের প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা ও বড় হাতের অক্ষরে স্পষ্ট করে লেখার এবং একটা যৌক্তিক ব্যবস্থাপত্র দেওয়ার বাধ্যবাধকতায় আসবেন।’
বিশেষজ্ঞরা আশা করছেন, এ পদক্ষেপের মাধ্যমে রোগীরা ভুল ওষুধ সেবনের মতো মারাত্মক সমস্যা এবং অনাকাঙ্ক্ষিত নানা ভোগান্তি থেকেও মুক্তি পাবে, পাশাপাশি ওষুধের ‘জেনেরিক’ নাম লেখা থাকলে মানুষ সস্তায় ওষুধ কেনার সুযোগও পাবে।

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.