Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর ২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখবেন যেভাবে, সঙ্গে পূর্ণ সূচি বাংলাদেশ সময়ে হজ কভারেজ: যা দেখায়, যা দেখায় না গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার পর কিছুটা পিছু হটল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীরা ইরান যুদ্ধে অস্ত্র ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের, ভবিষ্যতের যুদ্ধ নিয়ে গভীর শঙ্কা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা, নামাজে আসা ৩ মুসল্লি নিহত; পুলিশ বলছে বিদ্বেষমূলক হামলা ট্রাম্পের অস্ত্র বিক্রির অনিশ্চয়তার মধ্যে তাইওয়ান স্বাধীনতার উপর জোর দিয়েছে ইউরোভিশন ফাইনালে হাজার হাজার মানুষের বিক্ষোভ, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে পাঁচ দেশের বয়কট বোলিভিয়ার সেনাবাহিনী ১১ দিনের বিক্ষোভের পর রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে পাকিস্তান আফগান কূটনীতিককে তলব করেছে, নতুন করে উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তাইওয়ান স্বাধীনতার নিশ্চয়তা দিল, ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তার পর

গায়েব হয়ে গেছেন পুতিন!

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

এক সপ্তাহেরও বেশি সময় ধরে খোঁজ নেই

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এই

সময়ের মধ্যে তিনি কোনো সংবাদমাধ্যমের

Advertisement300 × 250#ad-article-middle

সামনে আসেননি, কোনো সভাতেও যোগ দেননি।

ফলে রাজধানী মস্কোসহ দেশজুড়ে গুজব উঠেছে,

গায়েব হয়ে গেছেন পুতিন!

এর আগে সর্বশেষ পুতিনকে দেখা গেছে গত ৫

মার্চ। সেদিন তিনি ইতালির

প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সাথে বৈঠক

করেন।

এর পরপরই তার কাজাখাস্তান সফর বাতিল

এবং দক্ষিণ ওশেটীয় অঞ্চলের প্রতিনিধিদের

সাথে নতুন এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত

করার ঘটনা সন্দেহের সৃষ্টি করে। সেই

সাথে রাশিয়ার অভ্যন্তরীণ

গোয়েন্দা সংস্থা রাশিয়া’স ডমেস্টিক

ইন্টেলিজেন্স সার্ভিসের (এফএসবি) বাৎসরিক

বৈঠকেও পুতিনের অনুপস্থিতি সন্দেহ আরো ঘনীভূত

করে।

পুতিন মস্কোজুড়ে ছড়িয়ে পড়া ‘স্ট্রেন ফ্লু’র

সংক্রমণের স্বীকার হয়েছেন বলেও গুজব উঠেছে।

এ, বি ও সি টাইপ ইনফ্লুয়েঞ্জাকে একত্রে ‘স্ট্রেইন

ফ্লু’ বলা হয়।

গুজব আরো শক্ত ভিত্তি পায় যখন প্রেসিডেন্টের

ওয়েবসাইটে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয়

ক্যারেলিয়ার গভর্নরের সাথে পুতিনের বৈঠকের

ছবি প্রকাশ করে ক্রেমলিন। ছবিটি প্রকাশ

করা হয় ১১ মার্চ, অথচ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৪

মার্চ। পাশাপাশি ৬ মার্চ একটি নারী সংস্থার

কয়েকজন প্রতিনিধির সাথে পুতিনের বৈঠকের

ছবি প্রকাশ করা হয় ৮ মার্চ। এতে আরো সন্দেহের

সৃষ্টি হয় রাশিয়াজুড়ে।

তবে প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র

দিমিত্রি এস. পেসকফ সকল গুজব

উড়িয়ে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট

ভালো আছেন।

সেই সাথে শুক্রবার (১৩ মার্চ) রাশিয়ার

সুপ্রিমকোর্টের সভাপতির সাথে বিচারবিভাগীয়

সংস্কারের বিষয়ে পুতিনের বৈঠকের

ছবি এবং ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন।

তবে এটি সরাসরি সম্প্রচার

ছিলো না বলে জানা গেছে।

এখন সবার দৃষ্টি সোমবারের (১৬ মার্চ) ওপর। ওই

দিন কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক

আতাম্বায়েকের সাথে সেন্ট পিটার্সবার্গে এক

বৈঠকে মিলিত হওয়ার কথা ভ্লাদিমির পুতিনের।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

1 thought on “গায়েব হয়ে গেছেন পুতিন!

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer