Advertisement728 × 90#ad-header-top
Advertisement320 × 50#ad-header-top
মার্কিন গোয়েন্দা সহায়তায় মেক্সিকোর শীর্ষ কার্টেল নেতা এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার ভার্স্টাপেনের লাস ভেগাস জিপি জয়, ফেরারি সতীর্থ হ্যামিলটন ও লেক্লার্কের মধ্যে সংঘর্ষ প্রথমবার এনডব্লিউএসএল শিরোপা জিতল কানসাস সিটি কারেন্ট, ওয়াশিংটন স্পিরিটকে হারাল ২-১ গোলে আনফিল্ডে লিভারপুলের বিপক্ষে পচেত্তিনোর ম্যানচেস্টার ইউনাইটেড অভিষেক হলো বিপর্যয়কর গ্র্যান্ড স্ল্যাম অব ডার্টস জিতলেন গেরউইন প্রাইস, চার বছরের মেজর খরা শেষ লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার আশঙ্কা তুরিনে জেভেরেভকে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস শিরোপা জিতলেন আলকারাজ মধ্যবয়সী সব পুরুষের জন্য প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং নির্দেশিকা হালনাগাদ করল আমেরিকান ক্যান্সার সোসাইটি মাইকেল কেরিককে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড, মরিসিও পচেতিনোর সঙ্গে চুক্তি চূড়ান্ত ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ডব্লিউএসএলের শীর্ষে চেলসি মার্কিন গোয়েন্দা সহায়তায় মেক্সিকোর শীর্ষ কার্টেল নেতা এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার ভার্স্টাপেনের লাস ভেগাস জিপি জয়, ফেরারি সতীর্থ হ্যামিলটন ও লেক্লার্কের মধ্যে সংঘর্ষ প্রথমবার এনডব্লিউএসএল শিরোপা জিতল কানসাস সিটি কারেন্ট, ওয়াশিংটন স্পিরিটকে হারাল ২-১ গোলে আনফিল্ডে লিভারপুলের বিপক্ষে পচেত্তিনোর ম্যানচেস্টার ইউনাইটেড অভিষেক হলো বিপর্যয়কর গ্র্যান্ড স্ল্যাম অব ডার্টস জিতলেন গেরউইন প্রাইস, চার বছরের মেজর খরা শেষ লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার আশঙ্কা তুরিনে জেভেরেভকে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস শিরোপা জিতলেন আলকারাজ মধ্যবয়সী সব পুরুষের জন্য প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং নির্দেশিকা হালনাগাদ করল আমেরিকান ক্যান্সার সোসাইটি মাইকেল কেরিককে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড, মরিসিও পচেতিনোর সঙ্গে চুক্তি চূড়ান্ত ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ডব্লিউএসএলের শীর্ষে চেলসি

কারাগার থেকে বের হতে চাচ্ছে না কয়েদিরা!

Share:
Advertisement728 × 90#ad-article-top
Advertisement300 × 250#ad-article-top

কারাগার সাধারণত কয়েদিদের অপছন্দের জায়গা হয়ে থাকে। বিকৃত মস্তিস্ক ছাড়া কারাগার কারোরই কাঙ্ক্ষিত জায়গা হওয়ার কথা নয়। কিন্তু এর ব্যতিক্রমও আছে।

ইতালির একটি কারাগারে আটক কয়েদিরা সম্প্রতি তাদের জীবনকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছে। আর এ জাদু নিয়ে এসেছে তাদের মাঝে খেলাধুলার সুযোগ। বিশেষ করে রাগবি খেলাটি কয়েদিদের মাঝে প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে।

ইতালির ১৫টি কারাগারের কয়েদিরা রাগবি খেলার সুযোগ পেয়েছে। এতে তারা কারাগারে দারুণ সময় কাটাচ্ছে। রীতিমতো বন্দিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতাও। ফলে খেলার জন্য অনেকে কারাগার থেকে বের হতে চাইছে না!

Advertisement300 × 250#ad-article-middle

কয়েদিদের মাঝে খেলাধুলা প্রচলনের ধারণাটি তুরিনের একটি কারাগারের পরিচালক পিয়েট্রো বুফার। তিনি প্রথমে বন্দিদের মাঝে মুষ্টিযুদ্ধ, ফুটবল ও বাস্কেটবল প্রচলন করেন। এরপর রাগবিও যুক্ত করা হয়। তবে ইতালিতে রাগবি জনপ্রিয় হওয়ায় শেষ পর্যন্ত এটিই সবচেয়ে কার্যকর হয়ে উঠেছে।

কারাগার কর্তৃপক্ষ বলছে, বন্দিরা রাগবি খেলে কারাগারে যেমন দারুণ সময় কাটাচ্ছে তেমন বাইরে বের হয়েও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। কারণ তারা মুক্তির পর রাগবি খেলোয়াড় হিসেবে কিংবা প্রশিক্ষক হিসেবেও কাজ করতে পারছে।

ইতালির তুরিন জেলের এক পরিসংখ্যানে দেখা যায়, সেখানে রাগবি প্রশিক্ষণ ও খেলার পর মুক্তি পাওয়া কয়েদিদের পুনরায় অপরাধের প্রবণতা কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে এটি ৭০ শতাংশ থাকে। যার অর্থ দাঁড়ায় বিপুল সংখ্যক কয়েদির অপরাধ প্রবণতা কমে গেছে খেলাধুলায় যুক্ত হওয়ার পর।

সূত্র ঃ আরটিএনএন।

Advertisement728 × 90#ad-article-bottom
Advertisement320 × 50#ad-article-bottom

Leave a Reply

Advertisement320 × 50#ad-above-footer